বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় গরু চোরসহ আটক ৪

কুলাউড়ায় গরু চোরসহ আটক ৪

মো; সিপাউর রহমান, কুলাউড়া সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের ৩ গরুচোর গ্রেফতারসহ ৪ ব্যাক্তিকে গ্রেফতার করেছে। এসময় চুরির কাজে ব্যবহৃত পিকআপ ট্রাক গাড়ী উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মৌলভীবাজার জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, মৌলভীবাজার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি, চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, মৌলভীবাজার গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

গরু চুরি রোধে কুলাউড়া থানার একাধিক টিম কাজ করছে। এরই ধারা বাহিকতায় বুধবার দিবাগত রাত ৩ টার দিকে পর্যন্ত ব্রাহ্মণবাজার ইউনিয়ন এর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট মোড়ে চেকপোস্ট করে একটি সন্দেহভাজন পিকআপ ট্রাক আটক করের। সেখানে পিকআপসহ আন্তঃ জেলা গরু চোর চক্রের মূল হোতা আনোয়ারসহ ০৩ (তিন) জনকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন ১, আনোয়ার মিয়া (৫০), পিতাঃ মৃত শেখ সালিম, সাং দত্তগ্রাম, থানাঃ শাহপরান, এসএমপি, সিলেট, ২, রাসেল আহম্মেদ (২৫), পিতাঃ চেরাগ আলী, সাং পাতন, থানাঃ বড়লেখা, জেলাঃ মৌলভীবাজার, ৩, অরুপ দেব (২৫), পিতাঃ গৌরাঙ্গ দেব, সাং সিংগের মহল , থানাঃ বড়লেখা , জেলাঃ মৌলভীবাজার গনকে গ্রেফতার করা হয়।

উক্ত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। আসামীরা রাতের আধারে গৃহস্ত বাড়ি হতে কৃষকের গরু চুরি করে থাকে। গরু চুরিই আসামীদের পেশা। ইতিপূর্বে কয়েক বার বিভিন্ন থানায় গ্রেফতার হলেও জামিনে ছাড়া পেয়ে পুনরায় গরু চুরিতে লিপ্ত হয়। আসামীদেরকে যথাযথ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপর অভিযানে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক মোঃজুয়েল চৌধুরী (৩৫) কে কুলাউড়া থানাধীন হাজীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা