বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিসিং ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিসিং ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ

এম. শহীদুল ইসলাম (কুতুবদিয়া- কক্সবাজার) : বঙ্গোপসাগরে বৈরি আবহাওয়ায় কুতুবদিয়ার এক ফিসিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারের ১৩ মাঝি- মাল্লা উদ্ধার হলেও এক জেলে নিখোঁজ।

বুধবার ২ (সেপ্টেম্বর) রাত ১ টার দিকে ট্রলারটি বঙ্গোপসাগরে ফিসিং করা অবস্থায় সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে সাগরে ডুবে যায়।

ফিসিং ট্রলারের মালিক কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের অলিপাড়া গ্রামের কলিম উল্লাহ জানান, তার মালিকানাধীন ফিসিং ট্রলারটি সাগরে ফিসিং করাকালীন বৈরি আবহাওয়া ও সামুদ্রিক ঝড়ে পতিত হয়ে সাগরে ডুবে যায়। এ সময় অপর একটি ফিসিং ট্রলারের সাহায়তায় ১৩ জন মাঝি- মাল্লাকে উদ্ধার করা হয়। তবে একই ইউনিয়নের জিন্নাত আলী হাজির পাড়ার ফোরকান এখনো নিখোঁজ রয়েছে।

ট্রলারের মালিক কলিম উল্লাহ ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলের বিষয়ে কুতুবদিয়া থানায় জিডি করা হয়েছে বলে নিশ্চিত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা