মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নারী ছিনতাইকারী রোগীর গোলা থেকে স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার প্রাক্কালে দায়িত্বরত আনসার সদস্যরা আটক করেন।
আজ বৃহস্পতিবার(৩সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা হাসপাতালে এ ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়। অভিযুক্ত নারী ছিনতাইকারী পুলিশ হেফাজতে রয়েছে।
নারী ছিনতাইকারী বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার ডরম মন্ডল এলাকার মো.হৃদয়ের স্ত্রী মোসাঃ সোনিয়া আক্তার ওরফে জান্নাত।
হাসপাতাল সূত্র থেকে জানা যায়, সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আসমা বেগম নামে রোগীর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বগত আনসার সদস্যরা বিষয়টি টের পেয়ে নারী ছিনতাইকারী:কে ধাওয়া দিয়ে আটক করেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাসেল আহমেদ বলেন, হাসপাতালে আগে থেকেই বিভিন্ন ধরনের সমস্যা ছিল তবে আনসার সদস্য মোতায়েনের পর নিরাপত্তার ব্যবস্থা অনেকটা পরিবর্তন হয়েছে।
