শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চৌফলদণ্ডীতে জামায়াতের ফোরকান মাহমুদ চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

চৌফলদণ্ডীতে জামায়াতের ফোরকান মাহমুদ চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ফোরকান মাহমুদের নাম ঘোষণা করা হয়েছে।

৪ সেপ্টেম্বর চৌফলদণ্ডী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কালুফকিরপাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত কর্মী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল আমিন মুহাম্মাদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন চৌফলদণ্ডী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রায়হান উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম, সমাজসেবক ফোরকান মাহমুদসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দায়িত্বশীল ও নেতাকর্মীরা।

প্রধান অতিথি আল আমিন মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী বর্তমানে দেশের অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে কাজ করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংগঠন যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আবো বলেন, সার্বিক বিষয় বিবেচনা করে জেলা জামায়াতের সম্মতিক্রমে চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফোরকান মাহমুদের নাম ঘোষণা করা হলো। এ সময় উপস্থিত নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানান।

তিনি আরও বলেন, আজ থেকে জামায়াতের দায়িত্বশীল, কর্মীসহ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ঘোষিত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে এবং সংগঠনের সিদ্ধান্ত মেনে চলতে হবে।

সমাবেশে নেতৃবৃন্দ ফোরকান মাহমুদের প্রার্থিতা ঘোষণাকে স্বাগত জানিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা