শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিজয়নগরে ২৫০ বোতল স্কফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

বিজয়নগরে ২৫০ বোতল স্কফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

মোহাম্মদ কেফাইতুল ভুঁইয়া, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ বোতল স্কফ সিরাপসহ মো. আরমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রানওয়ে বাজার (কানকুড়া) বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার এসআই ইকবাল মনির সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় আফজাল ডাক্তারের দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে ২৫০ বোতল স্কফ সিরাপসহ মো. আরমানকে আটক করা হয়।

গ্রেপ্তার আরমান বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের মাসুম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধার করা ২৫০ বোতল স্কফ সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা