স্টাফ রিপোর্টার : ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টায় ঢাকার শাপলা চত্বর থেকে দেড় হাজার গাড়ি বহরের এই লংমার্চ চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এর আগে সকাল ৭টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে লংমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংসদের বিরোধীদলীয় নেতা জামাতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির আহবায়ক সংসদের চিফ হুইপ নাহিদ ইসলাম সদস্য সচিব আাক্তার হোসেন, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমদ, খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, লেবার পার্টির চেয়ারমান ডা.মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।
নেতারা বলেন, জনগনের দাবি আদায়ে এটা আমাদের আন্দোলনের সূচনা। গণরায় মেনে না নিলে এ আন্দোলন আরও কঠোর থেকে কঠোর হবে।
