মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়’অপরাধ দমনে’ বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা-গাজা উদ্ধার, নারী সহ পরোয়ানা ভূক্ত -৪ আসামি’কে পুলিশ গ্রেপ্তার।
গতকাল শুক্রবার বিকেল থেকে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত মাদক নির্মূলে’সন্ত্রাস দমনে’ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ওসি’মহম্মদ আব্দুল বারিকে’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের হামিদ পাগলার ছেলে আব্দুল মজিদ (৩৫)কে’নেশা জাতীয় মাদকদ্রব্য নিষিদ্ধ ৩০ পিস ইয়াবা’ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার চান্দখলা গ্রামের জুনায়েদ মিয়ার স্ত্রী ফাহিমা খানম (২০)কে’নিজ হেফাজতে রাখা ১ কেজি’গাঁজা উদ্ধার সহ,গ্রেপ্তারি পরোয়ানা জারি-ফারুক ওরফে হ্নদয় ও মো: রুহুল আমিনকে’ গ্রেপ্তার পূর্বক আইনি প্রক্রিয়া শেষে পুলিশি করা পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
