বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ আটক ১

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ আটক ১

এস,এ সিপার, পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. রাজিব খান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা রাজিব খানকে আটক করেন। তিনি মৃত নুরুল ইসলামের ছেলে।

পরে রাজিব খানের বসতঘরে সরেজমিনে তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ এমএম পিস্তল, যার গায়ে ‘Made in USA, N১১০১’ লেখা রয়েছে, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক রাজিব খান বর্তমানে পিরোজপুর সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে The Arms Act, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানের বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা