মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ পুকুর থেকে ওহাব মিয়া (৬৫) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের জনি নামের একজনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওহাব সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মৃত ঘুতু মিয়ার ছেলে। সে দির্ঘদিন ধরে উপজেলা খাদ্য গুদামে পরিবার নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতো।
পারিবার সূত্রে জানা যায় ওহাব রবিবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন । সে মানসিক রোগী ছিলেন।
এ বিষয়ে খাদ্য গুদামের ওসি এলএসডি মিরাজুল ইসলাম জানান, রবিবার বিকেলে নিখোঁজের পর থেকে তাকে বিভিন্ন জায়গায় খোজা হচ্ছিল। তিনি মৃগি রোগী ছিলেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, বারপাখিয়া একটি পুকুরে ভাসমান মরদেহের খবর পাই । এরপর দ্রুত ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
