বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দেলদুয়ারে প্রতিবন্ধী শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ

দেলদুয়ারে প্রতিবন্ধী শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ প্রবাসীর ১০ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের চেষ্টা করেছে এক মুদি দোকানদার । আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে কৌশলে দোকানের ভেতর নিয়ে ধর্ষনের চেষ্টা করা হয়। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে বাচ্চাটি রক্ষা পায় ।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বেতঝা গ্রামে ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে দেলদুয়ার থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের পিতা প্রবাসী হওয়ায় চাচা নাসির উদ্দিন বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলাটি দায়ের করেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় , গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বেতঝা গ্রামের এক প্রবাসীর শারীরিক প্রতিবন্ধী মেয়ে খাবার কিনতে বাড়ীর পাশে খন্দকার তাহের আলীর (৪৫) মুদি দোকানে যায়। তাহের আইসক্রিম খাওনোর লোভ দেখিয়ে শিশুটিকে কৌশলে দোকানের ভেতর নেয়। পরে ফ্রিজ থেকে একটি পাইপ আইসক্রিম বের করে তার হাতে দিয়ে শারীরিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে ওই মেয়েকে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় প্রতিবন্ধী শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় মাতাব্বররা ঘটনা ধামাচাপার জন্য গোপনে দুই দফা শালিসী বৈঠকের আয়োজন করেন। কিন্তু ঘটনাটি দ্রুত স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে তাদের শালিসী বৈঠকের নামে অসৎ উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, ধর্ষন চেষ্টার ঘটনাটি গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঘটলেও অভিযোগ হাতে পেয়েছি সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে। পরে তদন্ত স্বাপেক্ষে রাতেই মামলা নথিভূক্ত করা হয়েছে। অভিযুক্ত ওই মুদি দোকানদার পলাতক রয়েছে। তবে তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা