মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা যাত্রাবাড়ীতে ডিএমপির সাড়াশি অভিযান : বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

যাত্রাবাড়ীতে ডিএমপির সাড়াশি অভিযান : বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

মোঃ মনজুর মোল্লা, রাজধানীজুড়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএমপির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যাত্রাবাড়ী থানা পুলিশ পরিচালনা করেছে এক বিশেষ সাড়াশি অভিযান। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয় নিশ্চিত করে যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। গ্রেপ্তারের তালিকায় রয়েছে:

আটককৃত আসামিরা: মোঃ ছোয়াত, মোঃ শাওন, মোছাঃ বিনা, মোঃ ছাদেক মিয়া, মোঃ সাগর, আরমান হোসেন বাপ্পি, মোঃ রাসেল, মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী ওরফে সুমন, মোঃ ভাসানী, মোঃ সাজ্জাদ (২৩), মোঃ সুমন (৩২), মোঃ শাহীন (৩৩), মোঃ শহীদ (৩৩), মোঃ জুয়েল (৩২), সীমা আক্তার (২০), মোঃ শরিফ মিয়া (৩০), আনোয়ার হোসেন ওরফে হাবু (২৮), রুবেল (৩৭), উজ্জ্বল (৩১), সজিবুর রহমান (৪৫), শামীম (৩৫) এবং মোঃ ইসমাইল (২৫)।

অঞ্চলটিতে অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং সার্বিক নিরাপত্তা জোরদারে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা