শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইলে সাবেক আনসার সদস্য হত্যা মামলায় গ্রেফতার ২

টাঙ্গাইলে সাবেক আনসার সদস্য হত্যা মামলায় গ্রেফতার ২

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ দুর্বৃত্তদের হামলায় হানিফ (৪২) নামের সাবেক এক আনসার সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর ) রাত ৯টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড হতে পারে বলে পুলিশের ধারণা। নিহতের নাম হানিফ খান। তিনি বাসাইল উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত বক্তার খানের ছেলে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ,
বিলপাড়া বাজার থেকে হানিফ মোটরসাইকেল নিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা ওঁৎ পেতে বসে থাকে। ঘটনাস্থল বিলপাড়া গ্রামে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে। এ সময় হানিফ মোটরসাইকেল থেকে পরে গেলে তাকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও রড দিয়ে আঘাত করে।

হানিফের চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। খবর পেয়ে বাসাইল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদি হয়ে ২০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

পুলিশ আরও জানায়, নিহত হানিফের বিরুদ্ধে বাসাইল, মির্জাপুর ও কালিয়াকৈর থানায় ৫/৬ টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। হানিফ ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে কর্মরত ছিল এক বছর আগে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি বাড়িতে অবস্থান করছিলেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, বিলপাড়া বাজার থেকে মোটরসাইকেল নিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা ওঁৎ পেতে বসে থাকে। ঘটনাস্থল বিলপাড়া গ্রামে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে। এ সময় হানিফ মোটরসাইকেল থেকে পরে গেলে তাকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও রড দিয়ে আঘাত করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদি হয়ে ২০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ডায়মন্ড ও মদন নামের দুই আসামীকে গ্রেফতার করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা