মো.নূর আলম ভূইয়া, ঢাকা : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জন কে গ্রেফতার হয়েছে। এ ছাড়া এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্প্রতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ডিএমপির উপ—পুলিশ কমিশনার মো.আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের জানানো হয়।
জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ২৯ জন, ওয়ারী বিভাগ ৬২ জন, মতিঝিল বিভাগ ৬৯ জন, তেজগাঁও বিভাগ ৭০ জন, মিরপুর বিভাগ ১২২ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৪৮ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জন। অভিযানকালে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেন্সিডিল, ১৪৩ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, ১ টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিন, ৭ টি মোবাইলফোন, ১ টি ইয়াবা সেবনের পাইপ, ২ টি ফয়েল পেপার, ৩ টি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট ও নগদ ৮৪০০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
