বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩, প্রাইভেটকার জব্দ

যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩, প্রাইভেটকার জব্দ

মোঃ মনজুর মোল্লা : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— সোহাগ মিয়া সাগর (২৩), মো. আলাল মিয়া (২৬) ও মো. ফয়সল মিয়া ওরফে ফয়সাল (৪১)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩৩ কেজি গাঁজাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা