বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মুরাদনগরে ৫১ পিস ইয়াবা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুরাদনগরে ৫১ পিস ইয়াবা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কামাল্লা ইউনিয়নের রাজনগর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মোঃ আরিফ রাজনগর গ্রামের মোঃ মতিন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় মুরাদনগর থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রাজনগর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে মোঃ আরিফের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা