মোঃমনজুর মোল্লা , ঢাকা : রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে তেজগাঁও বিভাগের আওতাধীন ছয়টি থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন থানার অপরাধপ্রবণ স্পটগুলোতে এই অভিযান চালানো হয়। অভিযানে তেজগাঁও থানা পুলিশ ২১ জন, শেরেবাংলা নগর থানা ৭ জন, মোহাম্মদপুর থানা ২৭ জন, আদাবর থানা ১৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৬ জন এবং হাতিরঝিল থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মোঃ এমদাদুল হক (৩০), মোঃ নাঈম (২৪), মোঃ মাসুদ খান (৩৬), মোঃ আরিফ আহমেদ রাব্বি (২৩), সোহাগ গাজী (৩০), মোসাঃ নাজমা বেগম (৪১), মোঃ সেলিম মিয়া (২২), মোঃ বিপ্লব (৪০), মোঃ আবু তাহের (২৯), মোঃ মনসুর আলী (৪০), মোঃ রিপন ইসলাম (২৮), মোঃ শফি মিয়া (২৬), মোঃ রিমন মিয়া (২৭), মোঃ আবু মুসা (১৯), মোঃ নুর (২০), মোঃ জিশান (১৯), মোঃ আলী হোসেন বাপ্পী (৩১), মোঃ খোকা (২৪), মোঃ রকি (২৩), মোঃ মফিজুল ইসলাম ওরফে রাসেল ( ৩৮), মোঃ সাব্বির হোসেন ওরফে ছিটু সাব্বির (২২), আমিন (২১), মোঃ ইউসুফ হোসাইন (২৩), মোঃ আব্দুস ছামাদ শেখ (৫১), মোক্তার হোসেন (৩২), মোঃ নুরুল ইসলাম (৫৫), মোঃ নজরুল ইসলাম (৫০), নজরুল ইসলাম (৩৫), মোঃ জীবন হোসেন (২২), মোঃ জাহিদ (১৯), মোঃ নাজিম (১৯), মোঃ মিঠুন (৫২), মোবারব (২০), মোঃ সাগর (২০), মোঃ রাসেল (৩৫), জনি (২০), মোঃ ওহিদ তালুকদার (৩০), সজিব শেখ (২৭), মোঃ ওবায়দুল খালাসি (৪৫), মোঃ মাহবুব ফকির (২১), মোঃ সুরুজ (২৮), মানিক (৩৫), মোঃ সাব্বির হোসেন (২২), মোঃ রাকিব খন্দকার (২৩), সিয়াম আহম্মেদ তুহিন (২৪), মোঃ ইব্রাহিম (২৫), মোসাঃ মাহজাবিন-ই-নাসরিন (২৫), শাকিল ওরফে বুড্ডু (২৬), মোঃ রুবেল (২৮), সৈয়দ আবুল কাশেম কাজল (৫০), রাফসান (২৫), তাজিম ইবনে জলিল (২৪), মোঃ সোলায়মান (২৪), মোঃ আরিফ হোসেন (২৩), মোঃ শান্ত (১৮), মোঃ বশির (২৯), মোঃ শাহিন (২৭), মোঃ সাইফুল ইসলাম (৩০), মোঃ জাহাঙ্গীর (২৫), মোঃ রায়হান (২৬), মোঃ সুজন (২০), আবদুল্লাহ আল নোমান (৩০), মোঃ নাইম ইসলাম (২৪), মোঃ মনির হোসেন (৪০), মোঃ সাইদুর ইসলাম ওরফে সাইদ (২৬), নাইম খান (২৫), মোঃ হৃদয় (২০), মোঃ রাজু (৩৮), মোঃ আসিফ (১৮), মোঃ সোহেল মৃধা (১৯), মোঃ জিসান (১৯), মোঃ হেলাল (৩০), মোঃ লিমন (২৫), মোঃ সাইদুল (৪৫), মোঃ জিয়াউর রহমান (৪৮), মোঃ হেলাল উদ্দিন (২৮), মোঃ আরিফুল ইসলাম (৩২), মোঃ সাদিক (২২), আল আমিন (১৯), মোঃ শাহাদৎ হোসেন (৩৫), মোঃ হাসান সাঈদ (৫৫) ও মোঃ দিপু।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন নিশ্চিত করেছেন যে, গ্রেফতারকৃত ৮৫ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
