বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় বন বিভাগের দাবিকৃত জমিতে রাতের আঁধারে আকাশমণি গাছ কাটার অভিযোগ

ভালুকায় বন বিভাগের দাবিকৃত জমিতে রাতের আঁধারে আকাশমণি গাছ কাটার অভিযোগ

তমাল কান্তি সরকার. ভালুকা, প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার বাশিল মৌজায় বন বিভাগের দাবিকৃত জমি থেকে রাতের আঁধারে আকাশমণি গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাশিল মৌজার ১৮৭ দাগে বন বিভাগের দাবিকৃত জমিতে বেশ কিছু আকাশমণি গাছ রয়েছে। গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাতে স্থানীয় আব্দুক লতিফ গং এর নের্তৃীত্বে দুর্বৃত্তরা ওই জমি থেকে প্রায় ২০ থেকে ৩০টি গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে গাছ কাটার সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং কেটে রাখা গাছগুলো সেখানে ফেলে রেখে যায়। পরে বিষয়টি বন বিভাগের সংশ্লিষ্টদের জানানো হলে হাজীরবাজার বিট অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো উদ্ধার করেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়রা বন বিভাগের জমি থেকে এভাবে গাছ কাটার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা