গোপালপুর, টাংগাইল থেকে কে.এম.শামীম : গত ১৫/০৯/২০২৬ বিকাল ৫ ঘটিকায় আলমনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশ গোপালপুর এর উদ্যোগে আলম নগর ইউনিয়ন পরিষদ মাঠে মাদক বিরোধী সভা ও মাদক নির্মূলে আলমনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও গোপালপুর থানা পুলিশের উদ্যোগে আলমনগর ইউনিয়ন এলাকার স্থানীয় লোকজনের সহায়তায় মাদক নির্মূলে স্থানীয় লোকজনের সহায়তায় কমিউনিটি পুলিশের সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ জনাব রুহুল আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং গোপালপুর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি, জনাব রফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক গোপালপুর উপজেলা কমিউনিটি পুলিশ, জনাব মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক গোপালপুর পৌর কমিউনিটি পুলিশ, জনাব এহসানুল হক ওপেল, সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি এবং কমিউনিটি পুলিশের সভাপতি আলম নগর ইউনিয়ন সহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় মাদক নির্মূলে বিভিন্ন ধরনের সচেতনামূলক মতবিনিময় ও আলোচনা সভা এবং আলম নগর ইউনিয়ন এলাকায় রেলি অনুষ্ঠিত হয়। উক্তশান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
