বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গ্রেপ্তার

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গ্রেপ্তার

গাংনী, মেহেরপুর থেকে মাসুদ রানা : দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে দর্শনা আইসিপি ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আতিক নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন পুলিশের সূত্র জানায়, বৃহস্পতিবার ভারতে যাওয়ার উদ্দেশ্যে এমএ খালেক তার পাসপোর্টে মেডিকেল ভিসা নিয়ে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছান। সেখানে তার পাসপোর্ট যাচাই করা হয়। এ সময় তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকার বিষয়টি শনাক্ত হলে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ছেলে আসিফ রেজা সঙ্গে ছিলেন। পরে দুপুর ১টায় মেহেরপুর ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

মেহেরপুর জেলা পুলিশের একটি সূত্র দূরবীন নিউজ কে জানিয়েছে, নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে এমএ খালেককে দর্শনা থেকে মেহেরপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা