শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে নোয়াখালী চাটখিলে যুবলীগ নেতা গ্রেপ্তার

রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে নোয়াখালী চাটখিলে যুবলীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালী (চাটখিল সোনাইমুড়ী) প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও তাকে একই ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পরে প্রায় দুই মাস কারাভোগ শেষে গত ফেব্রুয়ারির শেষ দিকে জামিনে মুক্তি পান তিনি। জামিনে মুক্তির পর পুনরায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারে জড়িত হওয়ার অভিযোগ ওঠে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরো জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা