চাটখিল সোনাইমুড়ী (নোয়াখালী) : চাটখিল উপজেলার সন্তান রেমিট্যান্স যোদ্ধা। সংযুক্ত আরব আমিরাতে, হত্যার শিকার মৃত্যুবরণ কারী প্রবাসীর পরিবারের হাতে আর্থিক সহায়তা নগদ অর্থ তুলে দিয়েছে গন অধিকার পরিষদের সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদ, সংযুক্ত আরব আমিরাত শাখা।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি মোহাম্মদ হালিম কাজী। সাধারণ সম্পাদক ফরহাদ গাজী। গণ অধিকার পরিষদ চাটখিল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোর্শেদ খলিল। ছাত্র অধিকার পরিষদ নোয়াখালী জেলা শাখার সভাপতি মেহেদী হাসান। এবং দৈনিক জনতা চাটখিল সোনাইমুড়ী প্রতিনিধি প্রতিনিধি ওমর ফারুক।
জানা যায়, নিহত প্রবাসীর দুই কন্যার পড়ালেখার ব্যয় নির্বাহে সহায়তা হিসেবে এই আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও নিহত প্রবাসীর পরিবারের পাশে থাকা ও যে কোন আইনি সহায়তার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।
উপস্থিত অতিথিরা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই তাদের পরিবারের দুর্দিনে পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। প্রবাসী অধিকার পরিষদ সংযুক্ত আরব আমিরাত ভবিষ্যতেও অসহায় প্রচাটখিলে সংযুক্ত আরব আমিরাতে হত্যার শিকার নিহত প্রবাসী পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন প্রবাসী অধিকার পরিষদ।
