৪৩
মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : মোহাম্মদ শহীদ মন্ডল নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে টাঙ্গাইলের কালিহাতী চরহামজানী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ শহীদ মন্ডল। এসময় গ্রামের একটি বাঁশঝাড়ের কাছে পৌঁছলে দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ওসি মো. কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন
