লংগদু থেকে মোঃ এরশাদ আলী : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন কল্পে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওন এর লংগদু জোন কর্তৃক বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ ২০ সেপ্টেম্বর ২০২৬ হতে শুরু হয়েছে।
উক্ত ধাপে কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল রিপেয়ারিং, মেকানিক্যাল রিপেয়ারিং ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে লংগদু উপজেলার দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত সর্বমোট ৪৮ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার সক্ষমতা অর্জনে সহায়তা করা হবে। একইসঙ্গে দুর্গম এলাকার শিক্ষার্থীদের আধুনিক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য বিশেষ অবদান রাখবে।
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির সহায়তা করবে।
উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কারিগরি প্রশিক্ষণসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
