মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি আওয়ামী লীগের জীবাণু এখনো কিছু বিরোধী দলের মধ্যে বিরাজমান : রিজভী

আওয়ামী লীগের জীবাণু এখনো কিছু বিরোধী দলের মধ্যে বিরাজমান : রিজভী

মোঃ মনজুর মোল্লা : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভেতরে যে জীবাণু ছিল, দেশের কিছু বিরোধী দলের নেতাকর্মীর মধ্যে এখনো সেই জীবাণু বিরাজমান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার পলওয়েল মার্কেটের পাশে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে রিজভী বলেন, “কিছু বিরোধী দলের নেতাকর্মীরা মনে করছেন এখনই তাদের ক্ষমতায় যেতে হবে। জোটের একজন তরুণ নেতা বলছেন, তারেক রহমানকে নাকি সিদ্ধান্ত নিতে হবে তিনি কিভাবে ক্ষমতায় থাকবেন। তারেক রহমান কি শেখ হাসিনার মতো ক্ষমতা আগলে রেখেছেন? নাকি সাধারণ পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় বসে আছেন?”

তরুণ ছাত্রনেতার উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার আন্দোলনের ভূমিকা ছিল, কিন্তু আপনার কথার মধ্যে যে আওয়াজ পাওয়া যাচ্ছে তা তো শেখ হাসিনার আওয়াজ, আওয়ামী লীগের আওয়াজ। এই কথার মধ্যে গণতন্ত্র, শান্তি কিংবা সহাবস্থানের কোনো সুর নেই।”

দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে রিজভী বলেন, “আপনারা জ্বালানি তেলের দাম বৃদ্ধি বা চাঁদাবাজির কথা বলছেন, কিন্তু কোনো বিকল্প প্রস্তাব দিচ্ছেন না। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। গতকাল রাতেও ঢাকায় অভিযান চালিয়ে ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে আপনাদের আন্দোলন কিসের জন্য?”

জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপির এই নীতিনির্ধারক আন্তর্জাতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, “আন্তর্জাতিক বাজার ও পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর সংকট কি তারেক রহমানের ইচ্ছায় হচ্ছে? মহেশখালীর গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সমস্যা তৈরি হয়েছিল। বিশ্বব্যাপী সংকট সত্ত্বেও সরকার জনভোগান্তি কমাতে পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রী মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছেন এবং বাজেটের অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা দিয়ে গ্যাস ও ডিজেল আমদানি করছেন।”

তিনি আরও তথ্য তুলে ধরে বলেন, “সরকারকে প্রতি লিটার ডিজেল ২০৫ টাকায় কিনে জনগণের স্বার্থে আগে ১১৫ টাকায় বিক্রি করতে হতো, অর্থাৎ লিটারপ্রতি ৯০ টাকা লোকসান দিতে হতো। সম্প্রতি দাম মাত্র ২০ টাকা বাড়ানো হলেও এখনো সরকারকে লোকসান গুনতে হচ্ছে। প্রতিবেশী ভারতেও ১ লিটার তেলের দাম অনেক বেশি। সরকার কি ভুল পদক্ষেপ নিয়েছে?”

বিরোধী কর্মসূচির সমালোচনা করে রিজভী বলেন, “রাজনীতিতে ভণ্ডামির কোনো স্থান নেই। আজকে আপনারা লং মার্চ ও আন্দোলনের নামে মোড়ে মোড়ে ককটেল বিস্ফোরণ করছেন, গাড়িতে আগুন দিচ্ছেন। এসব তাণ্ডব চালিয়ে আপনারা কাকে আমন্ত্রণ জানাচ্ছেন? শেখ হাসিনার সেই ‘ফেরাউনের রাজত্ব’ যদি আবার ফিরে আসে, তবে কেউ রেহাই পাবেন না। আপনাদের এই সব কর্মকাণ্ডের মাধ্যমে আবারও সেই লেডি ফেরাউনের পুনরুত্থানের পথ তৈরি হচ্ছে

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা