মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লংগদুতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক সৎ মেয়েকে ধর্ষণ, একই অভিযোগে যুবক আটক

লংগদুতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক সৎ মেয়েকে ধর্ষণ, একই অভিযোগে যুবক আটক

লংগদু থেকে মোঃ এরশাদ আলী : রাঙামাটির লংগদুতে নিজের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশী আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ডান আটারকছড়া (১নং ওয়ার্ড) এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে লংগদু থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরী তার মায়ের সঙ্গে ওই এলাকায় সৎ বাবার বাসায় থাকতেন। গত কয়েকদিন আগে তার সৎ বাবা ফজলুল হক (৬৫) বাড়িতে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এছাড়াও বিভিন্ন সময়ে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর এলাকার এক প্রতিবপশী যুবক শহিদুল ইসলাম (২৩) মেয়েটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লংগদু থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের দুজনকে গ্রেপ্তার করে।

এবিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া বলেন, ঘটনাটি গত এক সপ্তাহ ধরে ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ মেয়েটির সৎ বাবা ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হবে ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা