শুক্রবার | সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পোরশায় বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পোরশা (নওগাঁ) থেকে এম এ মান্নান : বিএনপির পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে নওগাঁর পোরশায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫.৩০টায় সারাইগাছি জিরো পয়েন্টৈ পোরশা উপজেলা বি এন পি ও অঙ্গ সংগঠনের তত্ত্বাবধানেএ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মোঃ সাদিকুল ইসলাম সেক্রেটারি পোরশা ,সম্মানিত সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ, সহ-সভাপতি মোতাহার হোসেন শাহ, মোঃ ইকবাল হাসান শাহ, মোঃ হাফিজুর রহমান, মোঃ আব্দুর রাকিব ,আব্দুল জব্বার ও সমর্থকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল দিতে স্লোগান দিতে শোনা যায় শেখের বেটি আসবেনা আওয়ামী লীগ তোরা ভুলে যা এবং মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য বা জনদুর্ভোগ সৃষ্টি না করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা উচিত।

এ সময় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা