পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
২৫ সেপ্টেম্বর শুক্রবার বায়তুল শরফ জামে মসজিদে জুমা নামাজের পর পটিয়া উপজেলার বিভিন্ন প্রান্তর থেকে আসা বিএনপি নেতা কর্মী সমর্থক এবং বিভিন্ন সামাজিক, ক্রীড়া সংগঠন নেতা কর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন।
জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিএনপি নেতা মো: সোহেল সওদাগর নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো: রফিক, আলমগীর মেম্বার, মো: নাজিম মো মজিব, মো: সাইফুল সহ অনেকে
