রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্পীদের সঙ্গে দিনব্যাপী কর্মশালা

ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্পীদের সঙ্গে দিনব্যাপী কর্মশালা

ঠাকুরগাঁও থেকে মো: আসাদুজ্জামান আসাদ : বৈচিত্র্যময় ব্যবহারিক মৃৎশিল্পীদের সৃজনশীলতা ও সম্ভবনা এর লক্ষ্যে-ঐতিহ্যবাহী শিল্পের বিকাশ ও কারুশিল্পীদের উন্নয়নমুখী উদ্যোগ এর প্রতি বিরাম এর অনুশীলন বিষয়ে ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্পীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ (এনসিসিবি) ও বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর যৌথ উদ্যোগে গতকাল ইএসডিও’র লোকায়ন জীব বৈচিত্র্য যাদুঘর চত্বরে এ কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সকালে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্মশালার রিসোর্স পারসন ও বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ এনসিসিবি এর কর্মকর্তা চন্দ্র শেখর সাহা ও ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড: মুহা: শহীদ উজ জামান।

সে সময় আরো বক্তব্য রাখেন কর্মশালা ও প্রশিক্ষণের প্রধান সমন্বয়ক এ্যাড. মোহাম্মদ আশিকুর রহমান (রিজভী), সহকারী সমন্বয়ক ও এনসিসিবি কর্মকর্তা রফিকুল ইসলাম ও কর্মশালার সহকারী রিসোর্স পারসন আশরাফুল আলম শাওন।

বক্তারা মৃৎশিল্পীদের কর্মদক্ষতা ও জীবন মান উন্নয়নে আরো বেশি কাজ করে তাদের পাশে দাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণে জেলার সদর উপজেলার আকচা ইউনিয়নের আকচা পালপাড়া গ্রামের মৃৎশিল্পী সম্প্রদায়ের মোট ৩০জন অংশ নেয়। এদের মধ্যে নারী ২৩ জন ও পুরুষ ৭ জন।

সমাপনী পর্বে এতে আরে বক্তব্য রাখেন কর্মশালা ও প্রশিক্ষণ বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা চন্দনা ঘোষ, ইএসডিও’র সমন্বয়কারী সুজন খান ও খোকন দাস, ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ । সে সময় কর্মশালার সমন্বয়কারী ও এনসিসিবি’র কর্মকর্তারা, গণমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, মৃৎশিল্পী ও ইএসডিও’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালা ও প্রশিক্ষণ শেষে অতিথিরা ও কর্মশালার রিসোর্স পারসন বিশিষ্ট কারুশিল্পী চন্দ্র শেখর সাহা অংশগ্রহণকারী মৃৎশিল্পীদের মাঝে কাজের স্বীকৃতি স্বরূপ সনদপত্র প্রদান করেন।

এছাড়াও কর্মশালায় অংশগ্রহণকারী সকল সদস্য ও মৃৎশিল্পীদের পরবর্তীতে এনসিসিবি সদস্য ও ঢাকার কারুশিল্পের বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণের সব ধরনের সহযোগিতা প্রদান করবে জাতীয় কারুশিল্প পরিষদ।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ সুদীর্ঘ চারদশক বা তারও বেশি সময় ধরে কারুশিল্পী ও শিল্পের সংরক্ষণ, পূণর্জীবন, শ্রেষ্ঠ কারু শিল্পীদের সম্মাননা প্রদান নবীন কারুশিল্পীদের প্রেরণামূলক পুরস্কার প্রদান করে আসছে। এছাড়াও দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন মৃৎশিল্প এর বিষয় নিয়ে প্রকাশনা, গবেষণা, কর্মশালা এবং প্রদর্শনীর আয়োজন করে আসছে। আন্তর্জাতিক, সরকারি ও বেসরকারি এবং প্রতিষ্ঠানগত পৃষ্ঠপোষকতার সহায়তায় কার্যক্রমগুলো পরিচালিত করে আসছে। অন্যদিকে বেসরকারি সংস্থা ইএসডিও ঠাকুরগাঁওসহ সারাদেশে মৃৎশিল্পী ও কারুশিল্পীদের দক্ষতা ও জীবন মান উন্নয়নে কর্মশালা, প্রশিক্ষণ, ক্ষুদ্র ও সহজ শর্তে লোন সহায়তাসহ নানামুখী কাজ করে আসছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা