সোমবার | সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিয়ের বাজারসহ ট্রলার ডুবিতে নিখোঁজের ৪ দিন পর হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার

বিয়ের বাজারসহ ট্রলার ডুবিতে নিখোঁজের ৪ দিন পর হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পার্শ্ববর্তী মুক্তিনগর নামে বাজার থেকে বিয়ের বাজার গরু-খাসি সহ মেঘনা নদীতে আবহাওয়ার কারণে ঝড়ের কবলে স্রোতে তলিয়ে নিখোঁজের ৪ দিন পর হেলাল উদ্দিন নামে নিহতের মরদেহ উদ্ধার করে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার পিরোজপুর ইউপির মারখালী নদের উপর প্রবাহিত রতনপুর ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিস-নৌফাঁড়ি পুলিশ যৌথভাবে নিহতের মরদে উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে নিহতের বোনজামাই হেলাল উদ্দিনের মরদেহ সনাক্ত হলে পরিবারের কাছে হস্তান্তর করে।

এদিকে ঘটে যাওয়া মেঘনা নদীতে দুর্ঘটনা কবলিত ট্রলারে স্রোতে নিখোঁজ হওয়া দুই ছেলে এক কন্যাকে মেঘনা নদীর তীরবর্তী বৈদ্যের বাজার আল মোস্তফা গ্রুপের সামনে ও পিতা হেলাল উদ্দিনের মরদেহ মারিখালি নদে ভাসমান উদ্ধারের কাজ সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলার বৈদ্যের বাজার এলাকার মেঘনা নদীর সোনাময়ি নামে এলাকায় এক পরিবারের ৪ জন ঝড়ের কবলে পড়ে। গত শুক্রবার সন্ধ্যা অবদি ডুবে যাওয়ার ট্রলারে থাকা দুইটি গরু ও একটি খাসি মৃত অবস্থায় উদ্ধার করে।উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় শনিবার সকালের দিকে আল মোস্তফা ফ্যাক্টরির সন্নিকটে মেঘনা নদীর পানিতে ভাসমান অবস্থায় মো.সজীব হোসেন, মোসাঃ সামিয়া আক্তার ও সামিন হোসেন নামে তিনজনের মরদেহ উদ্ধার করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা