বুধবার | সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ইয়াবা সেবনের দায়ে এক ব্যাক্তির ৬ মাসের কারাদন্ড

ইয়াবা সেবনের দায়ে এক ব্যাক্তির ৬ মাসের কারাদন্ড

কুলাউড়া (মৌলভীবাজার) থেকে মো: সিপাউর রহমান : কুলাউড়ায় ইয়াবা সেবন ও পরিবহনের অপরাধে বাবু বাসফর (৩০) নামে এক ব্যাক্তিকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে কুলাউড়া রেল কলোনীতে মোবাইল কোর্ট পরিচালনা কালে বিচারক কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস এ রায় প্রদান করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মাসুদুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি প্রনয় বিশ্বাস জানান, ইয়াবা সেবন ও পরিবহনের অপরাধে এক ব্যাক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১৬) ধারায় ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা