বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জুলাই আন্দোলনে লুট হওয়া সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেলসহ গোলা বারুদ উদ্ধার

জুলাই আন্দোলনে লুট হওয়া সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেলসহ গোলা বারুদ উদ্ধার

মো.নূর আলম ভূইয়া : জুলাই আন্দোলনের সময়ে বিভিন্ন থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল, শর্টগানের তাজা গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯—সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৪ টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর এলাকায় আখ সেন্টার মাঠের উত্তর—পূর্ব পার্শ্বে পুরাতন আধাপাকা ভবনের ভিতরে এসব গোলা বারুদ উদ্ধার করে এসআরবি (বিলুপ্ত র‌্যাব) এর সিপিসি—৩।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—১০ এর অধিনায়কের পক্ষে সিনিঃ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বুধবার (৩০—সেপ্টেম্বর) সন্ধ্য ৬ টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে বলেন, এসআরবি—১০ সিপিসি—৩স ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর এলাকায় আখ সেন্টার মাঠের উত্তর—পূর্ব পার্শ্বে পুরাতন আধাপাকা ভবনের ভিতরে তল্লাশি করে ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ১৩ টি টিয়ার গ্যাস শেল এবং ৭ টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে এসআরবি। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ।

এসআরবি সূত্রে আরো জানাযায়, ৫ আগস্ট ২০২৪—এ “জুলাই গণঅভ্যুত্থান”—এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরবি শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে বাহিনীগুলোকে তৎপরতা বাড়াতে নির্দেশনা দেন। নির্দেশনার পর এসআরবি আরও জোরদার ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা