শাকিলা সুলতানা : রাজধানীর তেজগাঁও বিভাগের সার্বিক নিরাপত্তা সুসংহত করতে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভাগের ছয়টি থানা এলাকায় পরিচালিত এক যৌথ ও বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬২ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত রাতে তেজগাঁও বিভাগের অধীনস্থ গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ পয়েন্টগুলোতে একযোগে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এলাকার চিহ্নিত অপরাধী, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকচক্রের সঙ্গে জড়িতদের জালে তোলে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপির তেজগাঁও বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে ফতারকৃতদের পরিসংখ্যান:
তেজগাঁও থানা: ২০ জন
মোহাম্মদপুর থানা: ১৯ জন
আদাবর থানা: ৭ জন
তেজগাঁও শিল্পাঞ্চল থানা: ৭ জন
শেরেবাংলা নগর থানা: ৫ জন
হাতিরঝিল থানা: ৪ জন
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে তেজগাঁও বিভাগজুড়ে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে
