শনিবার | অক্টোবর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বোগলাবাজার ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেনের মতবিনিময় সভা

বোগলাবাজার ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেনের মতবিনিময় সভা

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার বালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুফতি আবু তাহের মিছবাহ’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি আব্দুল মুত্তালিব।

সভায় বক্তারা বলেন, বোগলাবাজার ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তরুণ নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এ সময় স্থানীয় গ্রামবাসী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে জনগণ আমার পাশে থাকলে আমি ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। বোগলাবাজার ইউনিয়নের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম—সকল এলাকার মানুষের জন্য সমানভাবে উন্নয়নের সুফল নিশ্চিত করার চেষ্টা করব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান,পরে হাফেজ রাহাদ ইসলামি সংগীত পরিবেশন করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ ফিরোজ মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন আশাদ মিয়া, হোসেন মিয়া, বিশিষ্ট মুরব্বি রফিক মিয়া, মোঃ তোফাজ্জল হোসেন, আব্দুল মতিন, মোঃ গোলাপ মিয়া, বিশিষ্ট মুরব্বি শহিদ মিয়া, বিশিষ্ট মুরব্বি রিয়াজ উদ্দিন রেনু, ফালু মিয়া, সিলেট শাহজালাল জামেয়ার ইসলামিয়া কামিল মদ্রাসার সহকারী শিক্ষক মাস্টার মোঃ জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বোগলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা