চৌদ্দগ্রাম কুমিল্লা থেকে কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ১০নং ইউনিয়নের বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে The Youth Aid BD এর আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল হক মিয়াজী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তা আব্দুল হান্নান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও ব্যাংকার মাদ্রাসার সভাপতি সিরাজুল ইসলাম, ফুলগাজী আলী আজ্জম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তাহের, মোতাহের হোসেন মোল্লা, চৌদ্দগ্রাম মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক, সোহরাব হোসেন মোল্লা, সমাজসেবক শাহাদাত হোসেন ফরায়েজী, প্রাইম ব্যাংক হাজীগঞ্জ শাখার ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, খোরশেদ আলম ভূঁইয়া, আব্দুল হাদী মোল্লা, বসকরা মাদ্রাসার সহ-সুপার মাওলানা হোসাইন, বসন্তপুর মাদ্রাসার আরবি প্রভাষক নূরে আলম সিদ্দিকী, আনোয়ার হোসেন ডেভিড,অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সেলিম, কিবরিয়া মোল্লা, সাংবাদিক আনিছুর রহমান। অরো অনেকে।ন
অনুষ্ঠান শেষে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এসময় অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
