নীলফামারী থেকে এন.এম হামিদী বাবু : নীলফামারীতে বিয়ের প্রলোভনে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. মোস্তাকিম বিল্লাহ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
রোববার (৪ অক্টোবর) সকালে এসআরবি ১৩ মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত মোস্তাকিম বিল্লাহ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার উত্তর পারুলিয়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মোস্তাকিম বিল্লাহর সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সে গত ২০ জুন নীলফামারী শহরের উদয়ন পার্কে ভুক্তভোগীসহ ঘুরাঘুরি করছিলেন। এসময়ে সে ভুক্তভোগীকে বিষয় প্রলোভন দিয়ে ধর্ষণ করেন। পরে মুস্তাকিম ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করা হয়। তবে মোস্তাকিম আত্মগোপনে চলে গেলে ভুক্তভোগী তরুনীর পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। গতকাল রাতে র্যাব অভিযান চালিয়ে মোস্তাকিমকে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করেন।
