সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে দিনদুপুরে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ২

টেকনাফে দিনদুপুরে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ২

টেকনাফ থেকে ফরহাদ রহমান : কক্সবাজারের টেকনাফে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-সিকদারপাড়া এলাকার মৌলভী আব্দুল গফুরের ছেলে হেলাল এবং একই এলাকার সাবেক ইউপি সদস্য সব্বিরের ছেলে মো. হারুন।

স্থানীয় সূত্র জানায়, সিকদারপাড়া ও পার্শ্ববর্তী পানছড়িপাড়া এলাকার দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে সিকদারপাড়া বাজার এলাকায় দুই পক্ষের কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে হেলাল গুলিবিদ্ধ হন এবং হারুন আহত হন।

গোলাগুলির শব্দে বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হেলালের কোমরের ডান পাশে গুলির আঘাত রয়েছে। হারুনের মাথা ও বাম হাতে আঘাত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা