কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : রাঙামাটির কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ফরেস্ট গার্ডদের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সদর রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুর মোহাম্মদ বাবু।
সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে মোট ২৫ জন ফরেস্ট গার্ড অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে বন ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, বনসম্পদ রক্ষা ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
