শ্রীবরদী (শেরপুর) থেকে তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা : “শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা,এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যত গড়ার ৬০” এ প্রতিপাদ্য কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে যথাযথ মর্যাদায় উদযাপিত হয় বিশ্ব শিক্ষক দিবস।
এ উপলক্ষে রবিবার সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সরকারি কমিশনার ভুমি হাসিব উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
মো রুহুল আলম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো মোশারফ হোসেন সাগর, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রউফ রতন, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, মামদামারি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদের, প্রভাষক মো হাবিবুল হক পলাশ প্রমুখ।
এসময় শ্রীবরদী উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, সুপার,সহকারী শিক্ষক ও কর্মচারীগণরা উপস্থিত ছিলেন।
