নীলফামারী থেকে এন.এম হামিদী বাবু : নীলফামারীতে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।
তিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন, সকলের সহযোগিতা নিয়ে জেলার উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিকেলে নীলফামারী জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বক্তব্য রাখেন।
উপস্থিত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মনজুরুল আলম সিয়াম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন।
এসময় , সিনিয়র সাংবাদিক দৈনিক নবচেতনার স্টাফ রিপোর্টার হামিদুল্লাহ সরকার, প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম আবুল হোসেন শাহ, সহ সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান সবুজসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদকর্মীরা জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয় নিয়ে কথা বলেন।
