সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ‘মাদরাসাতুশ সরফ আল ইসলামিয়া নামে মাদরাসা মাঠ প্রাঙ্গণে দুই দিনব্যাপী ২৭ তম ইসলামী মহাসম্মেলন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী দেশ বরণ্য ওলামায়ে কেরামগণের উপস্থিতিতে ইসলামী সম্মেলন শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার ও আগামীকাল (২৬ ও ২৭ নভেম্বর) বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার মোগরাপাড়া ইউপির ৪ নং ওয়াটস্থ দমদমা (নদভীনগর) মাদরাসা ময়দান প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।
২৭ তম ইসলামী মহা সম্মেলনে নারানগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। মহাসম্মেলনে সভাপতির আসনে দেখা যাবে মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম অত্র মাদরাসা-অঙ্গ প্রতিষ্ঠার সমূহ সভাপতি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক, সোনারগাঁও।
মাদরাসা ময়দানে আজ বৃহস্পতিবার চলমান মহা সম্মেলনে উদ্বোধক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী মহাপরিচালক বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আগামীকাল শুক্রবার মহাসম্মেলনে উদ্বোধক মাওলানা সালমান কাসেমী দা.বা. খলিফা আল্লামা আবুল হাসান আলী নদভী রহ. মুহতামিম মাদরাসা দারুর রাশাদ মিরপুর।
ইসলামী মহা সম্মেলনে আজ বয়ান পেশ করবেন মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী,মহাপরিচালক ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ ও মুফতি কামাল উদ্দিন শিহাবী কাসেমী, শায়েখ তরিকত মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়াতুল আনওয়ার ঢাকা, আরো দেশ বরণ্য উলামায়ে কেরাম গন। আগামীকাল বয়ান পেশ করবেন মাও.মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মুহতামিম সুধন্যপুর মাদরাসা কুমিল্লা ও শায়খ মুফতি হাসান জামিল, খতিব বায়তুল মামুর জামে মসজিদ সাইন্স ল্যাব ঢাকা এবং মাও. মুফতি নোমান কাসেমী, মুহতামিম আল-মারকাযুল হানাফী, নারায়ণগঞ্জ, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী দেশ বরণ্য উলামায়ে কেরামগণ ইসলামের আলোকে ওয়াজ নসিহত করবেন। ইসলামী মহা সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সারা মুসলিম জাহানের ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোন ও কবরবাসীদের ক্ষমার আশায় মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়ার দরখাস্ত করবেন।
