মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় শৃঙ্খলা রক্ষা ও আগামী দিনের আন্দোলন-সংগ্রাম জোরদার করার লক্ষে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি জাতীয় বীর আমানউল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সম্মেলন শেষে দলীয় প্রধানদের সুস্থতা এবং দেশ ও জাতির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
