শুক্রবার | অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইলে কিশোরী ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলে কিশোরী ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে কিশোরী ধর্ষণ মামলায় ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ
বুধবার (৭ অক্টোবর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন,- টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফ (২৩) এবং একই এলাকার আয়নালের ছেলে রুবেল (২৩)।

রাষ্ট্রপক্ষ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী পরিবারের অমতে তার পছন্দ অনুযায়ী বিয়ে করেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মধ্যরাতে তিনি তার স্বামীর সঙ্গে বাড়ির বাইরে দেখা করতে যান। সে সময় আসামিরা গিয়ে তার স্বামীকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে ওই কিশোরীর ওপর পালাক্রমে যৌন নিগ্রহ চালান।

১০ সেপ্টেম্বর, ঘটনার ৬ দিন পর ভিকটিম নিজে বাদী হয়ে মধুপুর থানায় আরিফ ও রুবেলের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৪ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও শুনানি শেষে আজ এই রায় দেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার মো. রোকনুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হারাধন চন্দ্র সিংহ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা