শুক্রবার | অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নীলফামারীর দুহুলী দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক রব্বানীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

দৈনিক জনতায় সংবাদ প্রকাশের পর

নীলফামারীর দুহুলী দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক রব্বানীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

নীলফামারী থেকে এন.এম হামিদী বাবু : দৈনিক জনতায় সংবাদ প্রকাশের পর নীলফামারীর দুহুলী দ্বি মূখী উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক মো. গোলাম রব্বানীর বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ০৫ অক্টোবর সোমবার ৩৭.০০.৭৩০০.০০০.০০৪.০০১.২৬.৫১৫ নং স্মারকে নীলফামারী সদরের দুহুলী দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন ও শিক্ষক কর্তৃক মারধরের অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক আগামী ০৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম নূরল আমীন শাহকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান।

এর আগে ১ অক্টোবরে দৈনিক জনতা পত্রিকার ৫ নং পৃষ্টার প্রথম কলামে “প্রধান শিক্ষককে পূর্ণবহালে বাঁধা, নীলফামারীর দুহুলী দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ে শিক্ষক কর্তৃক ৬ষ্ঠ শ্রেণির ছাত্রদের মারপিট” এই শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ হয়।

রিপোর্টটিতে উল্লেখ্য ছিল, বিদ‍্যালয়টির ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া ছাত্র মারুফ, মাহিন, সৌরভ, ফাহিম ও সিফাতকে শিক্ষক গোলাম রব্বানী শারীরিক নির্যাতন ও মারধর করেন এবং এতে শিক্ষার্থীরা কানে প্রচন্ড ব‍্যাথা পেলে তারা সেদিন রাতে ঘুমাতে পারে নাই।

অভিভাবকরা, এই নিকৃষ্ট কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সহকারি শিক্ষক গোলাম রব্বানীর কঠিন শাস্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি করেন।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, দুহুলী দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক গোলাম রব্বানীর বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রদেরকে মারপিটের ঘটনায় পত্রিকার সংবাদ ও লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করে দিয়েছি এবং ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা