সুমন হোসাইন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পূর্ন। আগামী তিন বছর মেয়াদী ৪৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চেকপোস্ট ইমিগ্রেশনস্থ সোহাগ পরিবহন অফিসের ভিতরে ব্যবসায়ীদের উপস্থিতিতে তাদের মতামতের ভিত্তিতে সাংবাদিক মিলন হোসেন-কে সভাপতি এবং ব্যবসায়ী নজরুল ইসলাম-কে সাধারণ সম্পাদক ও জুয়েল রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। পরে নির্বাচিত কার্যকরি পরিষদকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেরুল্লাহ,পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ। এছাড়া বড়আঁচড়া ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতি সাবেক সহ সভাপতি ইদ্রিস আলী ইদু, সাধারণ সম্পাদক ও সাবেক কমিটির উপদেষ্টা আতিয়ার রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আবুল কালাম সিনিঃ সহ সভাপতি, কোমাল উদ্দিন সহ সভাপতি, ইয়ার আলী সহ সভাপতি, মুকুল হোসেন সহ সভাপতি, হোসেন আলী সহ সভাপতি, বিপ্লব হোসেন যুগ্ম সম্পাদক (১), খোকন বিশ্বাস যুগ্ম সম্পাদক, শহীদ হোসেন শহীদ যুগ্ম সম্পাদক, শ্রী জীবন কুমার যুগ্ম সম্পাদক, জাহাঙ্গীর হোসেন যুগ্ম সম্পাদক, আলম মল্লিক যুগ্ম সম্পাদক,জহিরুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক, শওকত আলী সহ সাংগঠনিক সম্পাদক, আলী হোসেন অর্থ সম্পাদক, রবিউল ইসলাম সহ অর্থ সম্পাদক, আজহারুল হক তুহিন দপ্তর সম্পাদক, ইসমাইল হোসেন সহ দপ্তর সম্পাদক, হারুন আর রশিদ প্রচার সম্পাদক, আলমগীর হোসেন তোতা সহ প্রচার সম্পাদক, রফিকুল ইসলাম সহ প্রচার সম্পাদক, রাসেল আহম্মেদ ক্রিয়া সম্পাদক, মাহফুজুল হক সোহাগ সহ ক্রিয়া সম্পাদক, ইমরান হোসেন সাংস্কৃতিক সম্পাদক, শহীদুল ইসলাম সহ সাংস্কৃতিক সম্পাদক, শরীফুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক, বিল্লাল হোসেন সহ ধর্ম বিষয়ক সম্পাদক, হায়দার আলী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সদস্য নির্বাচিত হয়েছেন- তরিকুল ইসলাম, জামাল হোসেন, লিপু, অসিম, আজিম উদ্দিন, আমির আলী, সাজ্জাদ আলী, জসিম উদ্দিন, সুমন হোসেন, ইসমাইল হোসেন,আব্দুর রহমান সুমন,শ্রী নয়ন হালদার। এ সময় তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
