মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ ।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা, পুলিশ সুপার, টাঙ্গাইল উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন।
পরীক্ষায় উত্তির্নারা কনস্টেবল হতে নায়েক। নায়েক হতে এএসআই (সশস্ত্র)। এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র)।
এছাড়া কনস্টেবল হতে এটিএসআই। এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতি পাবেন। পরীক্ষার্থীদের প্যারেড পরীক্ষা টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল। বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ। বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
