দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাইনদী রাবার ড্যামের গাইড ওয়াল নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) চিলাইনদী রাবার ড্যাম এলাকায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিলাইনদী রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক সারোয়ার আকন্দ সুজন, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং দোয়ারাবাজার প্রেসক্লাব ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের কর্মরত গণমাধ্যমকর্মীরা।
গাইড ওয়াল নির্মাণকাজের মাধ্যমে রাবার ড্যামের সুরক্ষা ও সংশ্লিষ্ট এলাকার অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন হলে রাবার ড্যামের কার্যক্রম আরও সুরক্ষিত হবে এবং স্থানীয় মানুষের উপকারে আসবে।
