নরসিংদী প্রতিনিধি: অসহায়,দুস্থ, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবদুল ওয়াহাব রাশেদ এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের এমপি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী নূর-ই-ইলহাম,শহর বিএনপির সভাপতি একে এম গোলাম কবির কামাল,চিনিশপুর ইউনয়িন বিএনপির আহবায়ক আওলাদ হোসেন মোল্লা, হিসাব রক্ষক রোমান মিয়া, সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রধান অতিথিদ্বয় দুস্থ ও অসহায় ৭১ জন ব্যাক্তিকে ৮ লক্ষ ৫০ হাজার এবং মেধাবী ও ১০ জন গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার ১ লক্ষ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করেন।
