রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো.মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কেন্টাকি নিট কম্পোজিট লিমিটেডের মোসাঃ মারজিয়া (১৯) নামে নারী গার্মেন্টস শ্রমিকের মরদেহ ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আজ রোববার (১৮ অক্টোবর) রাত সারে ১২ টার দিকে উপজেলার পৌর এলাকার ত্রির্বদী নামে এলাকার রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া বাড়িতে এই ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার নিকলি থানার নোয়াপাড়া গ্রামের মজনু মিয়ার কন্যা মোসাঃ মারজিয়া ও নেত্রকোনা জেলার মদন থানার গাগুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম ভাড়া বাড়িতে থেকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী কেন্টাকি নিট কম্পোজিট লিঃ নামে গার্মেন্টস কারখানায় শ্রমিকের কাজ করতেন।
অধিকাংশ সময় তাদের মধ্যে টুকিটাকি ঝগড়া হতো। ইতিপূর্বে বিকাশের টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আবারো ঝগড়ার সৃষ্টি হয়।
সূত্রে আরো জানায়, স্বামী আশরাফুল ইসলাম কাজ শেষে রাতে বাড়ি ফিরে দরজা জানালা বন্ধ দেখে অনেকটা সময় ডাকাডাকির পর কোন সারা শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা