শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার ৫নং শালিখা ইউনিয়নের ১২টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান মো: আলী হুসাইন শিকদার। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে দুই শতাধিক মোটরসাইকেলের একটি বিশাল বহর নিয়ে তিনি ইউনিয়নের প্রতিটি গ্রামের পূজা মণ্ডপে যান।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানান। একই সাথে সম্প্রীতির নিদর্শনস্বরূপ ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপে দুই হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ইউনিয়নের উত্তর শরুশুনা সনাতন ধর্ম সংঘ কেন্দ্রীয় কালী মন্দিরে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান মো: আলী হুসাইন শিকদার বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা সবার। ফ্যাসিস্ট সরকারের শাসনকালে আপনারা যে ভালোবাসা দিয়ে আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, আজ আপনাদের নিরাপত্তা ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সুখে-দুঃখে আমি সবসময় পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “২৪-এর ফ্যাসিস্ট সরকারের শাসনামলেও আমি আপনাদের পাশে ছিলাম। আজ ২৬-এ আমার দল বিএনপি—আপনারা যে ভালোবাসা দিয়ে দেশ পরিচালনা ও পরিবর্তনের সুযোগ করে দিয়েছেন, তাতে আমি আরও দৃঢ়তার সাথে আপনাদের পাশে থাকতে পারছি। আমার ইউনিয়নের ১২টি পূজা মণ্ডপে কোনো ধরনের হুমকি বা অপ্রতিকর ঘটনা ঘটেনি। সবাই অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালন করছেন।”
