বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে শাহিন মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাই এর বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া (২৫) খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলো, নিহতের চাচা মোবারক এবং তার ছেলে রাব্বি (১৭)।

পুলিশ ও নিহতের পরিবারের স্বজনরা জানান, বাড়ির পাশে রাখা ইট নেয়াকে কেন্দ্র করে আওলাদ হোসেনের সাথে কলহ বাঁধে প্রতিবেশি চাচা মোবারক হোসেনের পরিবারের। এর জেরে মোবারক ও তার ছেলে রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে শাহিন মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর হতে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে কে বা কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা